ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

আজাইরাপুস্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আজাইরাপুস্ট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

[হিজরতপূর্ব] নিশ্ছবি আড্ডাব্লগ: ডেটলাইন ৭ ডিসেম্বর ২০০৯

- ১.
যতোসব আজাইরা লুকজন! যতোসব বাজাইরা আড্ডা! আর সেই নিয়া আবার বাজাইরা এক আজাইরা ব্লগারের খাজুইরা এই পুস্ট! প্রথম লাইনে আবার সাজাইন্যা ঢং কইরা ডিসক্লেইমারও মারে!

০.
সবাই হয়তো এখনও খবর পায়া সারেন নাই- ঢাকা শহরে এখন ব্যাপক বিদ্রোহ চলতেছে, টানা, উপর্যুপরি, দিনের পর দিন। আরো বেশ কিছুদিন চলবে। কার্জন হলের বগলের ভেতর সায়েন্স ক্যাফে'র সামনে তো ব্যাপক হারে হইতেছে প্রতি সন্ধ্যায়! এমনকি মাঝেমধ্যে ঢাকার আশপাশে অন্যান্য দুয়েক জায়গায়ও নাকি একআধটু ছড়ায়া পড়তেছে সেই বিদ্রোহ! কারণ আর কিছু না, স্বয়ং দ্রোহী এখন বাংলাদেশের ঢাকা শহরে।