ধুলো ঝেড়ে, সোঁদা ঘাসে পেতেছি মাদুর ...

সৌজন্যের অভ্যাস আর শান্তিতে বিশ্বাস থাকলে যেকোনো মহল্লার যেকোনো প্রাপ্তমনস্ক ছেলে বা মেয়েই এই মাঠে খেলতে পারবে। খেলার ডাক না দিতে পারলেও অংশগ্রহণের জন্য আসতে কারো জন্য কোনো বাধা-নিষেধ বা রেষারেষি নেই। হোক খেলা, তবু সব খেলারও তো কিছু নিয়মনীতি আছে, তাই না? স্বাধীনতার একটা যমজ ভাই আছে, নাম দায়িত্ব। সেমতে, নীতির ওপর আস্থা রাখা গেলে নিয়মের ভার নিশ্চয়ই বেশি একটা কঠিন হবে না। আর, প্রয়োজনে কখনো বল/ব্যাট/গার্ডার/গ্লভস জাতীয় জিনিসপত্তর খেলোয়াড়ের নিজের ঘর বা গাঁট থেকে নিয়ে আসতে হ'তে পারে। তবে, সুঁই-আলপিন-ছুরি-চাকু-ইট-পাথর-ডাণ্ডা বহন ভীষণভাবে নিষিদ্ধ!

ছিনতাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছিনতাই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০১০

[হিজরতপূর্ব] এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!

স্বপ্নের মতোই হুট ক’রে ঘটলো ব্যাপারটা, একটা ঘোট-পাকানো অন্ধকারের গভীরে। না কি দুঃস্বপ্ন! কিংবা, দুঃস্বপ্নই হয়তো ঠিকঠাক স্বপ্ন, আর সুস্বপ্ন বা সুখস্বপ্ন হিসেবে যা দেখি বা ভাবি, সেগুলোর সবই বুঝি কেবল স্বপ্নদোষ!

যেই দেশে আমাদের মতো কিছু বোকা মানুষ নূন-আনতে-পানতা-ফুরায় না হয়েও অপব্যয়ীও নই, হিসেব ক’ষে চলি, উপরন্তু কষ্টে টাকা রোজগার ক’রেও দেশ-রোজগারী বীর মুক্তিযোদ্ধার জন্য যার যার সামর্থ্যমতো যুদ্ধে লড়ি, ল’ড়ে মরি, সেই দেশেরই সত্যিকারের সোনার ছেলেরা